ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ads

সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এর আগে ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি।


জানা গেছে, বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এ কারণে গত রবিবার (৭ মার্চ) কোনও ধরনের অনুষ্ঠানে তিনি যাননি। ওইদিন ঢাকার উদ্দেশে রওনা দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানে অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি গিয়ে হাসপাতালে ভর্তি হন।


বিষয়টি নিশ্চিত করেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ। তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।’


এর আগে সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে তার ফলাফল পজিটিভ আসে। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েকদিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page